০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। কার্যালয়ের সামনে আসার পর স্লোগানে-স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতা–কর্মীরা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর সেখানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টনে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এই প্রথম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন।

এ দিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতা–কর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

Update Time : ০৭:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬