পুরুষোত্তম ভগবান শ্রীশ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব (রাম নবমী) উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) দিনব্যাপী “শ্রীশ্রী রামসীতা মন্দির, ডেমাজানী, শাজাহানপুর, বগুড়া”-এর উদ্যোগে নির্ধারিত কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ডেমাজানীতে শোভাযাত্রা সহকারে করতোয়া ঘাটে পূন্যস্নান, পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালা দিনব্যপী চলতে থাকে। এসময় বিভিন্ন এলাকার ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠে উৎসব অঙ্গন। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
শ্রীশ্রী রামসীতা মন্দিরের সভাপতি সুনীল রবিদাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুমন কুমার, কোষাধ্যক্ষ রিপন রবিদাস, মন্দিরের সেবায়েত স্বপন রবিদাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি শিপন কুমার রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ-বগুড়া জেলা শাখার সভাপতি সুজন রাজভর, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- বগুড়া জেলা শাখার সভাপতি পল্টন রবিদাস, বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ-বগুড়া পৌর শাখার সদস্য সচিব সুব্রত দাস, অদম্য যুব ফোরাম এর সদস্য বিশ্বজিৎ রবিদাস, প্রসেনজিৎ রবিদাস, গোপাল রবিদাস, সীমান্ত রবিদাস, মন্দিরের ভক্ত পূর্নিতা রানী রবিদাস, পার্বতী রানী রবিদাস, আগমনী রানী দাস, রত্না রানী রবিদাস প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























