বগুড়ার শেরপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শেরপুর শহীদিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, জমিয়াতুল মোর্দারেছীন শেরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মাও শামছুদ্দীনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে শেরপুর শহরের স্যানালপাড়া জমিয়াতুল মোর্দারেছীন শেরপুর উপজেলা শাখার কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাও ইয়াছীন আলী। সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মাও মো. আব্দুস সালাম।
প্রধান আলোচক ছিলেন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দেম মাও; আমানুল্লাহ হাসান সালেহী। বক্তব্য রাখেন শেরপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুস সালাম, খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাও. আবুল হোসেন, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক হযরত মাও. সোহেল রানা, মাছুম বিল্লাহ নোমানী, মোহাম্মাদ আলী প্রমুখ।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























