০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

শেরপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালক নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নান্নু মিয়া (২৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকোরকোলা (আকনপাড়া) গ্রামের ইউসুফ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের ঘাটপাড় রণবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চালক নান্নু মিয়া অটোরিকশা নিয়ে ধুনট রোড মোড় হতে রণবীরবালা ষ্ট্যান্ডে যাওয়ার সময় ফিরোজ হাজীর গ্যারেজের সামনে দুর্ঘটনার কবলে পড়েন। এসময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে একটি বালু বোঝাই ট্রাকের সাথে তার সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যায়।

বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ জানান, একজন মানুষকে বাঁচাতে গিয়ে বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

শেরপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালক নিহত

Update Time : ০৬:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬