০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ইরানের পথে হাঁটলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী,লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পর একই পথে হেঁটেছে তেহরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, হামলা ও গোলাবর্ষণ চলাকালীন ইসরায়েলের সঙ্গে আলোচনার অর্থ হলো ‘চাপিয়ে দেওয়া আত্মসমর্পণ’।

বুধবার তার পক্ষে পাঠ করা ওই ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই ভাষণে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ‘সীমহীন’ লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

এ সময় নাইম কাসেম লেবানন সরকারের প্রতি হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান।

এর আগে, একই দিনে চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান। যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের জ্যেষ্ঠ এক রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। তিনি জোর দিয়ে বলেন, ইরান যখন মনে করবে এবং তার নিজস্ব শর্তগুলো যখন পূরণ হবে, তখনই এই যুদ্ধ শেষ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শত্রুর ওপর ‘চরম আঘাত’ হেনে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করছে। তবে তেহরানের দৃষ্টিতে এসব প্রস্তাব ‘অযৌক্তিক’ এবং যুদ্ধক্ষেত্রে আমেরিকার পরাজয়ের বাস্তবতাকে আড়াল করার চেষ্টা মাত্র। ২০২৫ সালের বসন্ত ও শীতকালে অনুষ্ঠিত দুই দফার আলোচনার কথা জানিয়ে সেগুলোকে মার্কিন ‘প্রতারণা’ বলে আখ্যা দেন তিনি।

সূত্র: আল জাজিরা, প্রেস টিভি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

ইরানের পথে হাঁটলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী,লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

Update Time : ০৭:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬