০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

লাল সবুজের ভিন্ন আভায় সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে স্মৃতির মিনার। শেষ মুহূর্তে তিন বাহিনীর মহড়া চলছে। গণপূর্ত বিভাগে এরই মধ্যে শেষ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণের পরিপাটির কাজ। আগামীকাল বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধের গেট থেকে সৌধের মিনার পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার পরিপাটি করা হয়েছে । লাল-সবুজের ফুলের আভায় সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল সাদা রংয়ের আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রুপ। বিভিন্ন স্থানে করা হয়েছে মেরামত। স্মৃতিসৌধ প্রাঙ্গণের লেক ও পানির ফোয়ারা সংস্কার এবং ঘাস ও আগাছা ছাঁটাই করা হয়েছে।

ফুলের গাছ দিয়ে জাতীয় স্মৃতিসৌধ সাজাচ্ছিলেন পরিচ্ছন্নকর্মী সাইদুর রহমান। তিনি বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে সেলভি, ডালিয়া, বিটনীসহ বিভিন্ন জাতের ফুল গাছ দিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সাজানো হয়েছে। এছাড়া রং তুলির কাজ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

আবুল কামাল নামে অপর এক পরিচ্ছন্নকর্মী বলেন, আমরা প্রায় দেড় মাস ধরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি। জাতীয় স্মৃতিসৌধের আগাছা পরিষ্কার, ঝাড় দেওয়া, লেক পরিষ্কার করা হয়েছে।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু ঢাকা পোস্টকে বলেন, মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের ঢল নামবে। সেকারণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা রংতুলির কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কারের কাজ সম্পূণ করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

Update Time : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬