০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

শেরপুরে পুকুরে বিষাক্ত ন্যাপথলিন দেওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পুকুরে বিষাক্ত ন্যাপথলিন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মাছ বিক্রির প্রস্তুতির সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন লিজগ্রহীতা।

রোববার (২২ মার্চ) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের খাগা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লিজগ্রহীতা পরিতোষ সরকার পরিমল জানান, প্রায় দেড় বিঘা পুকুরটি তিন বছর আগে লিজ নেন তিনি। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মাছের পোনা ছাড়া হয়েছিল। মাছ বড় করতে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার খাদ্যও দেওয়া হয়। ঈদের পর মাছ বিক্রির উদ্দেশ্যে রোববার পুকুরে জেলে নামানো হলে মাছের পরিবর্তে পানিতে ন্যাপথলিনের উপস্থিতি টের পান তাঁরা।

জেলেদের ভাষ্য, ন্যাপথলিন একটি বিষাক্ত পদার্থ। এর প্রভাবে মাছের পেটের সমস্যা, শ্বাসকষ্ট ও বমি ভাব দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে মাছ দুর্বল হয়ে পড়ে এবং পানির পরিবেশ নষ্ট হলে মাছ অন্যত্র সরে যেতে পারে।

পুকুরের মালিক মোত্তালিব সরকার বলেন, পাশের একটি পুকুরের মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁদের ধারণা, বিরোধের জের ধরেই কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে।

স্থানীয় জেলে বিশ্বনাথ ও গৌরাঙ্গ কুমার বলেন, পানিতে অস্বাভাবিক গন্ধ ও পরিবর্তন দেখে প্রথমে সন্দেহ হয়। পরে জাল টেনে নিশ্চিত হওয়া যায়, পুকুরে ন্যাপথলিন দেওয়া হয়েছে। এতে মাছের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। মাছ পাশের পুকুরে বের হয়ে গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে পুকুরে বিষাক্ত ন্যাপথলিন দেওয়ার অভিযোগ

Update Time : ০৭:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬