০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কা!

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট। তিনি দাবি করেছেন, ইসরাইলের চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট বলেন, ‘আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং স্পষ্ট যে ইসরাইল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি।’

পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেন।

কেন্ট আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের শুরুর দিকেই ইসরাইল শীর্ষ কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী কিছু অংশ ভুল তথ্য ছড়িয়ে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে দুর্বল করে দেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে।

তার ভাষায়, ‘এই তথ্যযুদ্ধের মাধ্যমে আপনাকে (ট্রাম্পকে) বিভ্রান্ত করা হয়েছে—যাতে মনে হয় ইরান তাৎক্ষণিক হুমকি এবং এখন আঘাত হানলে দ্রুত বিজয় সম্ভব। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা।’

তিনি আরও দাবি করেন, ইসরাইল অতীতেও একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধ-এ জড়িয়েছিল, যার ফলে হাজারো মার্কিন সেনার প্রাণহানি ঘটে। কেন্ট সতর্ক করে বলেন, ‘আমরা আবার সেই ভুল করতে পারি না।’

সূত্র: টাইমস অব ইসরাইল

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনে ধাক্কা!

Update Time : ০৭:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬