০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শেরপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সহায়তার লক্ষ্যে বগুড়ার শেরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১০২ জন নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টায় শেরপুর খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের মাধ্যমে প্রাথমিকভাবে কারানির্যাতিত নেতাকর্মীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে কারাবন্দি সকল নেতাকর্মীর তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

Update Time : ০৬:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬