বগুড়ার আদমদীঘিতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে। রবিববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া নামক স্থানে লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নাঈম হোসেন দিন মজুরের কাজ করতেন।
তিনি রবিবার বিকেল ৫টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিকট রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ওই স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটাপড়ে দেহ দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















