০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সান্তাহারে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

বগুড়ার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুইটি খাবারের হোটেলসহ চারটি খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের বিভিন্ন হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডসকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই সব খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

Update Time : ০৭:০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬