০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শাজাহানপুরে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরে নির্মাণাধীণ তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হক (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শুড়িমারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।স্বাস্থ্য পরামর্শ

স্বজনরা জানান, অস্বচ্ছল পরিবারের সন্তান নাজমুল স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত। লেখাপড়ার ফাঁকে সে নির্মাণ শ্রমিকের কাজ করতো। আজ রোববার সকালে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন নাজমুল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশতঃ ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১৯মিনিটে তার মৃত্যু হয়।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান, নাজমুলের মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Update Time : ০৭:৫১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬