০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

আজারবাইজানে ড্রোন হামলা করেছে ইরান

ইরানে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এখন ডালপালা মেলতে শুরু করেছে এই যুদ্ধ। বৃহস্পতিবার (৫ মার্চ) নতুন করে আজারবাইজানে ড্রোন হামলা করেছে তেহরান। তবে এ আক্রমণ ঠেকাতে পারেনি বাকু।

ইরান থেকে আসা ড্রোন নিজেদের ভূখণ্ডে পড়ার কথা জানিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। এর মধ্যে একটি নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে এবং অন্যটি শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে পড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ড থেকে চালানো এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই, যার কারণে বিমানবন্দরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।’

ড্রোন হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান

এদিকে ইরান থেকে আসা ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হানার পর তেহরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের ভূখণ্ডে এই ‘হামলা’ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা ইরানের কাছে পরিস্থিতির দ্রুত স্পষ্টীকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, আজারবাইজান এ বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে।

তারা আরো বলেছে, এ ঘটনায় ‘তীব্র প্রতিবাদ’ জানাতে ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

তবে ড্রোন হামলার দাবির বিষয়ে ইরানের আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জনা যায়নি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এমনকি প্রতিবেশী তুরস্কও একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে বলে আঙ্কারা দাবি করেছে।

সূত্র: আলজাজিরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

আজারবাইজানে ড্রোন হামলা করেছে ইরান

Update Time : ০৬:৫৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬