০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে হামলা হয়েছে। সরাসরি একটি ড্রোন সেখানে আঘাত হানার দাবি করেছে রয়টার্সের সূত্র। তবে সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত সিআইএ স্টেশন। সোমবার সেখানেই ইরানি ড্রোন আঘাত করে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানায়, ড্রোনটি বিস্ফোরিত হয়েছে। ক্ষয়ক্ষতির চিত্র নিশ্চিত হওয়া যায়নি। তবে সিআইএর স্টেশনটিই সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কি না তা জানাতে পারেনি ওই সূত্র।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যে সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলার ঘটনা ঘটল। এ ছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলেও হামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা

Update Time : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬