০২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শেরপুরে সংবাদ সম্মেলনে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উজ্জল কুমার রায়। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে তার কাকাতো ভাই রমেন রায় (পিতা: মৃত রমেশ চন্দ্র) এবং রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

উজ্জল কুমার রায় বলেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার একটি ঘটনায় প্রকৃত দোষী শনাক্ত না করেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়। এছাড়াগত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন । সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় প্রাণনাশের হুমকির কারণে এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ।

অভিযোগের বিষয়ে নয়ন রায়ের মোবাইল ফোনে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে তার মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা বলেন, তারা যে নানা অপপ্রচার চালায় তার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে। এর প্রেক্ষিতে আমরা শেরপুর থানায় একটি অভিযোগ দায়েরও করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সংবাদ সম্মেলনে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ০২:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬