০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শেরপুরে ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে যাবার প্রাক্কালে বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. আহসান হাবিব (৪৫)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামের আবেদার রহমানের ছেলে। তিনি এই ষ্টেশনে ফায়ার ফাইটার হিসাবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে উপজেলার ছোনকা এলাকায় একটি দুর্ঘটনার মেসেজ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত বের হচ্ছিলেন। এসময় ফায়ার সার্ভিসের গেট খোলা হলে একটি মালবাহী ট্রাক ভিতরে প্রবেশ করে দমকল কর্মী আহসান হাবীবকে গুরুতর আহত করে। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন জানান, তার লাশ হাসপাতাল থেকে নিয়ে আইন অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

Update Time : ১২:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬