১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের

শেরপুর নিউজ ডেস্ক:

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, খামেনির অত্যন্ত শংকিত হওয়া উচিত। অবশ্যই তাকে খামোশ হতে হবে। খবর সিএনএনের।

গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হলে সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে হামলা চালানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ছাড়াও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন বাহিনী। তবে উত্তেজনা কমাতে মধ্যস্ততার উদ্যোগ নেয় তুরস্ক। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে বুধবার এ বৈঠক না হওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্প এ হুমকি দেন।

মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে। এর কোনো বিকল্প নেই। কারণ, পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না। এ কারণে তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন।

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা বসছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি হবে।

বৈঠক নিয়ে যখন শঙ্কা তৈরি হয় তখন সংবাদমাধ্যম এনবিসির এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বলব তার ভেবেচিন্তে কথা বলা উচিত। হ্যাঁ তার চিন্তিত হওয়া উচিত। তবে আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।’

এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও কথা বলতে চায়। তবে ইরান জানিয়েছে, তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না।

ইরানের এ দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল। একটি সূত্র জানায়, ইরানকে বলা হয়— যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে, নয়ত কোনো আলোচনা করবে না। তখন ইরান জানায়, এমনটি হলে তারা আলোচনায় অংশ নেবে না।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের

Update Time : ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬