শেরপুর নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় আবুল কাশেমের স্মৃতির স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা।
এ সময় ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক।
শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজারো মানুষে ভিড় জমে যায় হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায়। গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকরা।
এতে সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম।
বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এ ছাড়াও উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, ১নং যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, হাতিয়া ইউনিয়ন বিএনপি শাখার আহ্বায়ক আব্দুল বাতেন ও সদস্য সচিব ওসমান গনি মুকুল, গাজীপুর মহানগর মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক কোহিনুর কনকসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁর ধামইরহাট উপজেলার হালিমা খাতুনের ঘোড়াসহ বিভিন্ন এলাকার ঘোড়া অংশ নেয়।
Reporter Name 
















