০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল নিয়ে আমরা শঙ্কিত:মাও:মামুনুল হক

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, প্রশাসনের মধ্যে আগের ফ্যাসিস্ট আমলের অনেকেই রয়ে গেছে। যারা সবসময়ই ইসলামী দল গুলোর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে থাকে। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয় নিয়ে আমরা শঙ্কিত।

রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কুরআন মাদ্রাসার খতমে বোখারি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জোটের আসন বিন্যাস নিয়ে সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট একটি বিশাল বিষয়, আমরা কোনো জোট গঠন করিনি, শুধু আসন সমঝোতা করেছি। অনেকগুলো দলের সমন্বয়ে আমরা ইসলামপন্থিদের একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমরা অচিরেই জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করব।

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বারের এনসিপি এর জন্য আসন ছেড়ে দেওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে কোন নেতা কোন ঘোষণা দিলে সেটি চূড়ান্ত নয়, এটি তার ব্যক্তিগত মতামত। চূড়ান্ত আসন বিন্যাসের ঘোষণা কেন্দ্রীয়ভাবে আসবে। এখন পর্যন্ত এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন সর্বোচ্চ তালিকায় রয়েছেন।

তিনি আরও বলেন, স্থানীয় কোনো নেতা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার অধিকার রাখে না, এটি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হবে। কেউ যদি আসন সমঝোতার বিষয়ে কোনো ঘোষণা দিয়ে থাকেন, এর কোনো ভিত্তি নেই।

১০১ আলেমের বিবৃতির বিষয়ে তিনি বলেন, এই বিবৃতিতে যে সমস্ত শীর্ষ আলেমের নাম ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে অনেকেই এই বিবৃতি সম্পর্কে কিছুই জানেন না। তারা বিভিন্ন ধরনের বিবৃতি এবং ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তাই দেখেছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল নিয়ে আমরা শঙ্কিত:মাও:মামুনুল হক

Update Time : ০৬:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬