০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

তারেক রহমান দেশে পা রাখার মুহূর্তে যেন ‘সারা দেশ কেঁপে ওঠে’-মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেশে পা রাখার মুহূর্তে যেন ‘সারা দেশ কেঁপে ওঠে’, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের আহবান জানান মহাসচিব।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মির্জা ফখরুল এ কথা বলেন।

গত রোববার থেকে চলা এ কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিয়েছেন। ফখরুল উপস্থিত নেতাকর্মীদের বলেন, আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ, আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।

এই নির্বাচনে জয় লাভ করার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। বিএনপি কোনোদিন পরাজিত হয়নি, পরাজিত হবে না।

একাত্তর সালকে নিজেদের অস্তিত্ব বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল—এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন।

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তারেক রহমান দেশে পা রাখার মুহূর্তে যেন ‘সারা দেশ কেঁপে ওঠে’-মির্জা ফখরুল

Update Time : ০৬:৫৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫