Bogura Sherpur Online News Paper

বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বগুড়ার বকুলের চলচ্চিত্র

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ২৪’তম ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবেই প্রদর্শিত হবে গুনী অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল অভিনীত শায়লা রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’। এতে তিনি একজন লেখকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

এরইমধ্যে চলচ্চিত্রটির বেশকিছু প্রদর্শনী হয়েছে যাতে সিনেমাটির গল্প এবং এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই বেশ প্রশংসিত হয়েছেন যার যার চরিত্রে অভিনয়ের জন্য। সিনেমাটি প্রসঙ্গে আরজুমান্দ আরা বকুল বলেন,‘ ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঝরা পাতার চিঠি। ঝরা পাতার চিঠি চিত্রনাট্যে উঠে এসেছে এমন এক মানুষের আত্ম অনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন। ঝরা পাতার চিঠি’ মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই আমাদের বাস্তবতার মুখোমুখি করবে। নানা প্রশ্নের মুখোমুখি করবে। নির্মাতা শায়লা রহমান বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। লেখকের স্ত্রীর চরিত্রে আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে অভিনয় করতে। আশা করছি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগত অতিথিদের সঙ্গে দেখা হবে, কথা হবে। মুখোমুখি হবো আমি আর পর্দার আমি।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us