০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ক্ষমতালোভীরা ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: পীর রেজাউল করীম

শেরপুর নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আজকে দুঃখ হয় এতগুলো মায়ের কোল সন্তান হারা হলো, এত মানুষ অন্ধ হলো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল; দেশে মৌলিক সংস্কার হবে; টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেয়িং ফিল্ডে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম, একশ্রেণির ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডাবল পাগল হয়ে গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেন, আপনারা মনে করেছিলেন ক্ষমতায় যাবেন, সেদিন ভুলে যান। বাংলাদেশকে যারা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে।

আবু সাঈদের স্মৃতিচারণ করে তিনি বলেন, এখনও চোখের সামনে আবু সাঈদের সেই দুই হাত প্রসারিত করার দৃশ্য ভেসে ওঠে। বৈষম্য দূর করার জন্যে, জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্যে সে জীবন দিয়েছে, রাস্তায় লুটিয়ে পড়েছিল। সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু জানের ভয় না করে রাস্তায় নেমেছিলাম। ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারীসহ ৮ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্ষমতালোভীরা ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: পীর রেজাউল করীম

Update Time : ০৭:৩৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫