০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে র‌্যাব-১২–এর অভিযানে দেড় লাখ টাকার জাল নোটসহ তিনজন আটক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২–এর বিশেষ অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিপিএসসি বগুড়া র‌্যাব-১২–এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

‎র‌্যাব জানায়, মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার ফারুক হোসেন নামে একজনের ফেসবুক আইডিতে পাথর বিক্রির উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করা হয়েছে” এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে ফারুক হোসেনের বসতবাড়ির পশ্চিম দুয়ারী সন্তানদের শয়নকক্ষে অভিযানে প্রবেশ করে র‌্যাব সদস্যরা।

‎অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ‎নায়েব আলী (৪২), পিতা মৃত আবুল কাশেম, গ্রাম গদনকুড়ি, থানা সিংড়া, নাটোর;

‎রফিকুল ইসলাম (৪২), পিতা মোজাম্মেল হক, গ্রাম ছাওড়, থানা তানোর, রাজশাহী; ‎এনামুল হক (২৯), পিতা মো. আ. রশিদ, গ্রাম পাকিশা, থানা সিংড়া, নাটোর।

‎অভিযানের সময় জাল নোট ছাড়াও তিনটি সাদা–কালো ছোট পাথর, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, চারটি সিম কার্ড এবং নগদ ৪ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২। সংস্থাটি আরও জানায়, জাল নোট চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : মোদি

শেরপুরে র‌্যাব-১২–এর অভিযানে দেড় লাখ টাকার জাল নোটসহ তিনজন আটক

Update Time : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫