০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মায়ের ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল দুই সন্তানের গলা কাটা মরদেহ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে একই ঘর থেকে দুটি শিশুর গলা কাটা মরদেহ এবং তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুকে হত্যার পর ফাঁসিতে ঝুলে মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে, নিহত নারীর বাবার বাড়ির স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

নিহতরা হলেন, খৈলশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তাদের দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। একই ঘরের খাটের ওপর থেকে সাদিয়া বেগমের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহও দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

মায়ের ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল দুই সন্তানের গলা কাটা মরদেহ

Update Time : ০৪:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫