০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত, আহত এক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শাহাবুল হাসান ও মেহেদী হাসান মারাত্মক জখম হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।

আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : মোদি

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত, আহত এক

Update Time : ০৫:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫