Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

যুক্তরাষ্ট্রে রেকর্ডভাঙা শীত, আসছে বড় পরিবর্তন

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঞ্চলে রেকর্ডভাঙা শীত দেখা দিয়েছে। দক্ষিণে ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়েছে শীতলতার ঢেউ। একই সঙ্গে, পূর্বাঞ্চলের গ্রেট লেক এলাকায় প্রবল তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।

গত ১১ নভেম্বর সকালে ফোর্ট মায়ার্স, মায়ামি ও ন্যাপলসসহ দক্ষিণের দুই ডজনেরও বেশি শহরে নভেম্বরের রেকর্ড নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। জ্যাকসনভিল ও সাভানায় তাপমাত্রা নেমে যায় ২৮ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস)। ১৯৭৬ সালের পর এটাই প্রথমবার আগেভাগে এত ঠান্ডা দেখা গেলো।

যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্যগুলোতে পরিস্থিতি আরও কঠিন। গ্রেট লেক এলাকায় প্রচণ্ড তুষারপাতের ফলে ওহাইও, পেনসিলভানিয়া ও নিউইয়র্কের পশ্চিমাংশে রাস্তা বিপজ্জনক হয়ে পড়েছে। শিকাগোর দক্ষিণে এক ফুট পর্যন্ত তুষার পড়েছে, আর উত্তরাঞ্চলে ১০ ইঞ্চির বেশি।

যদিও শিকাগো শহরে মাত্র এক থেকে তিন ইঞ্চি তুষার পড়েছে, তবে তুষারের সঙ্গে বজ্রপাত ও প্রবল বাতাস ছিল। স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, পূর্বাভাসে ১০ ইঞ্চিরও বেশি তুষারের আশঙ্কা করা হয়েছিল, তবে সবচেয়ে ভারী তুষারপাত শহরের মূল অংশকে এড়িয়ে গেছে।

অন্যদিকে, পশ্চিম ভার্জিনিয়া থেকে টেনেসির সীমান্ত পর্যন্ত অ্যাপালাচিয়ান এলাকায়ও কয়েক ইঞ্চি তুষার জমেছে। টেনেসির নক্সভিলে ১৯৯৬ সালের পর এত আগেভাগে তুষারপাত দেখা গেছে। এমনকি সোমবার আটলান্টা ও মঙ্গলবার সকালে নর্থ ক্যারোলিনার উইলমিংটনেও তুষার দেখা গেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us