শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগসহ ১৪ দলকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখতে চায় না গণঅধিকার পরিষদ (জিওপি)। তাদের দাবি, যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটি বা এর সহযোগী কোনো রাজনৈতিক সংগঠনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সাক্ষাৎকালে দলটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত আবেদনও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।
রাশেদ খান বলেন, ‘নিবন্ধনের অজুহাতে জাতীয় পার্টি ও ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা উচিত নয়। বিএনপি বা জামায়াত চাইলে জাতীয় পার্টি তাদের সঙ্গে জোট করতে চায়। কিন্তু জাতীয় পার্টি এখন মৃত দল—জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা কেবল আলোচনায় থাকতে এসব বলছে।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকে আহ্বান জানিয়ে বলছি, জাতীয় পার্টি সম্পর্কিত সংবাদ প্রচার না করার অনুরোধ করছি।’
গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশনে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেছে, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও ফ্যাসিবাদের প্রভাব এখনো শেষ হয়নি। তাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
জর্জিয়ায় তুরস্কের মিলিটারি বিমান বিধ্বস্তে নিহত ২০জর্জিয়ায় তুরস্কের মিলিটারি বিমান বিধ্বস্তে নিহত ২০
আবেদনে আরও বলা হয়, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগপন্থী শক্তি, ২০২৪ সালের ডামি স্বতন্ত্র প্রার্থী এবং দলটির আর্থিক পৃষ্ঠপোষকেরা আবারও নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য প্রকৃত অংশগ্রহণ নয়, বরং অরাজকতা সৃষ্টি করে আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি করা।
গণঅধিকার পরিষদ দাবি করেছে, আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারে। দলটির মতে, এতে নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন ঘটবে এবং নির্বাচনের পরিবেশ অশান্ত হয়ে উঠবে।


Users Today : 75
Users Yesterday : 133
Users Last 7 days : 897
Users Last 30 days : 4950
Users This Month : 337
Users This Year : 13824
Total Users : 535144
Views Today : 130
Views Yesterday : 191
Views Last 7 days : 1437
Views Last 30 days : 7556
Views This Month : 521
Views This Year : 22404
Total views : 812519
Who's Online : 0