Bogura Sherpur Online News Paper

বিনোদন

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রিয়াঙ্কা জামান

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

বেশকিছুদিন যাবতই নানান ধরনের অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দর্শকপ্রিয় মডেল, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কিছু কথা বলে আসছিলেন, আর তা হলো তিনি যেন তার মনের মতো একটি ছেলেকে বিয়ে করতে পারেন, যে ছেলে তাকে অনেক ভালোবাসবে, যে ছেলে অনেক ভালো মনের একজন মানুষ হবে এবং যে ছেলে হবে ধর্মপরায়ণ একজন মানুষ।

নারায়ণগঞ্জের ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) রাকিবুল হাসানের সঙ্গে ১০ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা জামান। সেদিন পুরোনো ঢাকার একটি বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরের দিনই দু’জনে ওমরাহ হজ্জ্ব পালনের জন্য সৌদী আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ওমরাহ হজ্জ্ব পালন শেষে তারা দু’জন আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন।

প্রিয়াঙ্কা জামান বলেন,‘ রাকিবের সঙ্গে পরিচয় খুউব বেশিদিনের নয়। কিন্তু অল্পদিনের পরিচয়ে আমি তাকে জানার চেষ্টা করেছি, বুঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতাও কেমন এবং আগামীতে আমাকে কতোটা আগলে রাখতে পারবে নিজের করে-সবকিছুরই বিবেচনা সাপেক্ষে আমি তাকে বিয়ে করেছি। মূলকথা আমি বিগত দিনে যেমন একটি মানুষের স্বপ্ন দেখে আসছি রাকিব ঠিক তেমনি একটি মানুষ। নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশী, আমি তার বিনয়ে মুগ্ধ, তার কেয়ারিং-এ মুগ্ধ। বিয়ের পরেরদিনই আমরা ওমরাহ হজ্জ্ব পালন করার জন্য রওয়ানা হয়েছি। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকীটা জীবন সুখে দু:খে একসঙ্গে কাটাতে পারি। আর ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

রাকিব বলেন,‘ প্রিয়াঙ্কাকে প্রথম যেদিন একটি অনুষ্ঠানে দেখি সেদিনই তাকে ভীষণ ভালোলেগেছিলো। এরপর আমাদের মধ্যে দু’তিনবার দেখা হয়েছে। প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেই যা পরবর্তীতে পারিবারিকভাবেই সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশী।’

এরইমধ্যে প্রিয়াঙ্কা জামান সজীব চিশতী’র ‘গয়নার বাক্স’সহ একই পরিচালকের আরো দুটি নাটকে কাজ করেছেন। কিছুদিন আগে সুনামগঞ্জে প্রিয়াঙ্কা কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় প্রিয়াঙ্কা ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন। প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রনা’ ও মোহাম্ধসঢ়;দ আসলামের ‘তব্ধুসঢ়;ও প্রেম দামী’। আড়ং’-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলে প্রিয়াঙ্কার।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us