০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল ইসলাম রানা (৩২) নামের এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামস্থ তার নিজ বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হানুল ইসলাম মৃত শাহ্ আনোয়ার হোসেনের পুত্র। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন। আজ শনিবারই ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল তার।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Update Time : ০৬:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫