১২:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর সিএনজি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৩দিন পর নিজ শয়ন ঘর থেকে শাহাদত আলী (৫০) নামের এক অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের নিজ শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশিরা জানান, শাহাদত আলী পেশায় একজন সিএনজি চালক এবং ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে। তিনি একাই বাড়িতে থাকতেন। সর্বশেষ গত শনিবার (১৮ অক্টোবর) তাকে বাড়িতে ঢুকতে দেখা গেছে। এরপর থেকে তাকে দেখা যায়নি। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তার শয়ন ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন।

সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ শয়ন ঘর থেকে শাহাদত আলীর পচনধরা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ৩ দিন আগে শাহাদত আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর সিএনজি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : ০৫:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫