০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শেরপুরে টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা, নাতি আটক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে এক নাতির হাতে দাদা নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম সাবান আলী (৭০)। তিনি চন্ডিপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। অভিযুক্ত নাতির নাম মো. সোহেল রানা (২২), তিনি সাবান আলীর ছেলে মো. আবু সাইদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত এবং মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। প্রতিদিনই সে নেশার টাকার জন্য দাদার কাছে দাবি করত। রবিবার সকালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সোহেল লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাবান আলীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নাতি সোহেল রানাকে আটক করেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি

শেরপুরে টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা, নাতি আটক

Update Time : ০৪:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫