১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে হেলপার ফেরদৌস (১৬) নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে গরু বিক্রি করে ফেরার পথে ট্রাকটি (বগুড়া ড-১১-২৩২৫) উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালক সামান্য আহত হলেও হেলপার ফেরদৌস ট্রাকের ভেতরে আটকে ঘটনাস্থলেই মারা যায়।

শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

Update Time : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫