১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শেরপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বসতবাড়িতে হামলা ও লুটের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতা ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমেনা বেগম (৪০) ও তার বিয়াইন মাজেদা খাতুনকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত আকালু মন্ডলের ছেলে আশরাফুল ও তার পরিবারের বিরুদ্ধে। ওই নারীর একটি ছাগলের পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় বুধবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী নারী শেরপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শেরপুর থানাধীন খানপুর ইউনিয়নের খাগা পশ্চিমপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, খাগা পশ্চিমপাড়া গ্রামের বিধবা আমেনা বেগম খাস জমিতে বসবাস করে আসছে। খাস জমির একই স্থানে থাকা আশরাফুল ইসলাম (৩৫) সহ তার পরিবারের সদস্যদের জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শত্রুতা চলে আসছিলো। এর পাশাপাশি ১নং বিবাদী আশরাফুল ইসলাম ভুক্তভোগী আমেনা বেগমকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। আমেনা বেগম প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী ক্ষিপ্ত হয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিবাদী আশরাফুল ইসলাম তার স্ত্রী শান্তনা বেগম (৩০) মেয়ে আয়শা বেগম (১৮), তার বোন নূর ভানু বেগম (৩০) ও মা ফুলু বেওয়া (৫০) দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড ও দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমেনা বেগমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে আমেনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরে ঢুকে আমেনা বেগমকে বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এবং নাকফুল, নগদ বিশ হাজার নিয়ে যায়।
আমেনা বেগমের চিৎকারে তার বিয়াইন মাজেদা বেগম (৪৫) এগিয়ে এলে বিবাদীরা তাকেও এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তার কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় এবং চলে যাওয়ার সময় আমেনা বেগমের গোয়ালে থাকা একটি ছাগলের পা ভেঙে দেয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত আমেনা বেগম ও মাজেদা বেগমকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বুধবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী আমেনা বেগম শেরপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এস এম মঈনুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শেরপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বসতবাড়িতে হামলা ও লুটের অভিযোগ

Update Time : ০৬:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫