১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বগুড়ার ৫টি আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল

শেরপুর নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার কোন আসনে কে প্রার্থী হচ্ছেন এই জল্পনা কল্পনা মূলত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরই শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলগুলো অনেকটা মুক্ত পরিবেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা শুরু করে। তখন থেকেই আলোচনায় আসে বগুড়ার কোন সংসদীয় আসন থেকে কোন দলের কে প্রার্থী হচ্ছেন। বিশেষ করে বিএনপির কে কোন সংসদীয় আসন থেকে মনোনয়ন পাচ্ছেন।

জামায়াতে ইসলামী অনেক আগেই বগুড়ার ৭টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেও বিএনপি এখনো স্পষ্ট করে বগুড়ার ৭টি আসনের বিপরীতে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। তবে আজ বুধবার (১৫ অক্টোবর) বগুড়ার ৭ টির মধ্যে ৫টি সংসদীয় আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হচ্ছেন এমন একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। গত মঙ্গলবার রাতে নাম গুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রাথীদের কাছে ফোন দিয়ে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান এবং কিভাবে নির্বাচন করবেন তাও জানতে চান। এ রকম করে যাদের কাছে ফোন করে কথা বলেছেন তাদের নাম গুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ আসনে সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার, বগুড়া-৪ আসনে সাবেক এমপি মোশারফ হোসেন এবং বগুড়া -৫ আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ এর নাম এসছে। অনেকেই বলছেন বগুড়া-৬ (সদর) বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে তারেক রহমান নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই ৫ প্রার্থীর নাম বুধবার (১৫ অক্টোবর) রাজনৈতিক সচেতন মহলে আলোচনার বিষয় ছিলো।

বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রাত সাড়ে ১১টার দিকে ফোন করে বলেছেন, আপনি সিনিয়র নেতা, জুনিয়র নেতাদের নিয়ে কাজ শুরু করেন। সবাইকে নিয়ে কাজ করেন সেই সাথে অন্যদের দিকেও খেয়াল রাখবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

বগুড়ার ৫টি আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল

Update Time : ০৫:৫১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫