১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যত্নে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস

শেরপুর ডেস্ক: ডায়াবেটিস এমন একটি রোগ, যা আজীবন বয়ে বেড়াতে হয়। প্রতিবছর বিশ্বে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ ডায়াবেটিস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বিশ্বজুড়ে ৪২ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। মাত্র ৩০ বছর আগেও ডায়াবেটিক রোগীর সংখ্যা ছিল চার গুণ কম। ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন যেকোনো ব্যক্তি, এ রোগটির জটিলতা থেকে হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগ। এ ছাড়া ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি এবং অনেক সময় ডায়াবেটিস গ্যাংগ্রিনের কারণে শরীরের নিম্নাঙ্গ কেটেও ফেলতে হতে পারে।

মৃত্যুঝুঁকি থাকার পরও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অর্ধেকেরও বেশি রোগী এ সম্পর্কে সচেতন নয়। ফলে সারা বিশ্বে এ সমস্যা বেড়েই চলেছে। জীবনযাপনে কিছু নিয়ম মেনে চললে অনেক ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব।

কেন হয় ডায়াবেটিস: মানবদেহের জ্বালানি হিসেবে কাজ করে শর্করা ও চিনি (গ্লুকোজ)। কিন্তু দেহের কোষগুলো সরাসরি শর্করা ব্যবহার করতে পারে না। তাই যত্নে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসপরিপাকতন্ত্রের কাজ খাদ্যের শর্করাকে ভেঙে গ্লুকোজ তৈরি করা। শরীরে যাতে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত না হয়ে যায় সে জন্য অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের একটি হরমোন নিঃসৃত হয়।

দেহের কোষগুলোকে চিনি গ্রহণ করার নির্দেশনা দেয় সেটি। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা থাকে নিয়ন্ত্রণে। যদি কোনো কারণে দেহে ঠিকমতো ইনসুলিন তৈরি না হয়, অথবা সেটি ঠিকমতো কাজ না করে তখন দেখা দেয় ডায়াবেটিস। এর ফলে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে দেখা দেয় নানাবিধ জটিলতা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

যত্নে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস

Update Time : ০৮:২৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫