শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা গ্রামের মরহুম আজিম উদ্দিন শেখের বড় ছেলে প্রাক্তন শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী (রব্বানী মাষ্টার) আর নেই । তিনি ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে বড়ই তলা মসজিদে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর ভাটরা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে তার ভাই আলহাজ্ব আফছার আলী জানিয়েছেন।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
ভাটরা গ্ৰামের গোলাম রাব্বানী মাস্টার আর নেই
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৭:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- ১৭১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























