১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে বিয়ের কেনাকাটা শেষে কনে মৌমিতার মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বাড়িতে চলছিলো গায়ে হলুদের আলোকসজ্জা ও বিয়ের আয়োজন। এরই মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কনের। মহূর্তেই বিবাহের আনন্দ পরিনত হয় বিষাদে। এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামে।

কনে মৌমিতা খাতুন (১৯) উপজেলার বলরামপুর গ্রামের শিক্ষক গাজিউল হকের একমাত্র মেয়ে।মৌমিতার পিতা গাজিউল হক জানায়, গত শনিবার রাত ৯টার দিকে বগুড়া শহর থেকে বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথেই হৃদরোগে আক্রান্ত হয় মৌমিতা খাতুন। তাকে তাৎক্ষণিকভাবে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করে।

রাতেই তার মরদেহ নিজের বিয়ের গেট দিয়ে বাড়িতে আনলে পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশিরা বাকরুদ্ধ হয়ে পড়ে।রোববার (১২ অক্টোবর) গায়ে হলুদ ও সোমবার (১৩ অক্টোবর) তার বিবাহ সম্পূর্ণ হওয়ার কথা ছিল।মৌমিতার মৃত্যুর খবরে বিয়ে বাড়ির আলোকসজ্জায় নিমিষেই অন্ধকার নেমে আসে। তাকে রোববার দুপুর ১২টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মৌমিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কিচক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শিবগঞ্জে বিয়ের কেনাকাটা শেষে কনে মৌমিতার মৃত্যু

Update Time : ০৬:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫