০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে বগুড়ায়। শুক্রবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫) এবং বিকেলে মারা যান আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে গত মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা যান।

মারা যাওয়া চারজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই চিকিৎসা নেন।

অবস্থা অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম, ১০ অক্টোবর দুপুরে আব্দুল মানিক এবং বিকেলে আব্দুল্লাহেল কাফি মারা যান।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শাজাহানপুরে অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যু

Update Time : ০৬:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫