শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো । আজ শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল পুরস্কার পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। তবে তিনি এ পুরস্কার পাননি।
এরআগে গত বছর জাপানি সংগঠন নিহন হিদানকিওকে নোবেল পুরস্কারে ভূষিত হয়। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ৩৩৮ জনকে। যারমধ্যে ২৪৪ জন হলেন ব্যক্তি। আর বাকি ৯৪টি মনোনয়ন দেওয়া হয়েছে প্রতিষ্ঠান বা সংগঠনকে।
২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোটব্লাট। এছাড়া এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল পেয়েছে।





Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 185
Views Yesterday : 191
Views Last 7 days : 1492
Views Last 30 days : 7611
Views This Month : 576
Views This Year : 22459
Total views : 812574
Who's Online : 1