নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : রংপুরের পীরগাছা থেকে বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া করতে এসে বিপ্লব কুমার বিপুল (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের মনিন্দ্রনাথের ছেলে বিপ্লব কুমার বিপুলের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি গ্রামের ইমতিয়াজ হোসেনের স্ত্রী রাবেয়া বেগমের (২৮) পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের টানে গত মঙ্গলবার বিপুল রংপুর থেকে নন্দীগ্রামে আসে। এরপর গভীররাতে বিপুল গোপনে ইমতিয়াজ হোসেনের বাড়িতে প্রবেশ করে। তবে ভোররাতে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। এরপর বুধবার ভোরে বিপুলকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। এসময় ঘটনাস্থল থেকে রাবেয়া বেগম পালিয়ে গেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বিপ্লব কুমার বিপুল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Users Today : 85
Users Yesterday : 133
Users Last 7 days : 907
Users Last 30 days : 4960
Users This Month : 347
Users This Year : 13834
Total Users : 535154
Views Today : 146
Views Yesterday : 191
Views Last 7 days : 1453
Views Last 30 days : 7572
Views This Month : 537
Views This Year : 22420
Total views : 812535
Who's Online : 1