০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সম্পাদক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি নাশকতার মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লবকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে শহরের মালতিনগর এসপি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, মশিউর রহমান বিপ্লব বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডহর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়ার গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ আগস্ট বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা হয়। তিনি এ মামলায় ১৮১ নাম্বার আসামি।

ওসি ডিবি ইকবাল বাহার জানান, মঙ্গলবার রাতে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের মালতিনগর এসপি ব্রিজ এলাকা থেকে মশিউর রহমান বিপ্লবকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, বুধবার দুপুরে আসামি বিপ্লবকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা সম্পাদক গ্রেফতার

Update Time : ০৬:৩৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫