শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আতিকুর রহমান (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আতিকুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সভাপতি বয়ড়াদিঘী শালিকাপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে এবং আশেকপুর ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার (০৮ অক্টোবর) রাত ৮টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাঁকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















