০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বগুড়ায় ২৪ ঘণ্টায় যমুনার পানি ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি

শেরপুর নিউজ ডেস্ক: যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে বগুড়ার সারিয়াকান্দিতে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ৯৯ সেন্টিমিটার। এতে নদীতীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের অনেক স্থানে পানি ঢুকে পড়ায় আবাদি জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দি পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে গত রবিবার (৫ অক্টোবর) থেকে যমুনার পানি বাড়তে শুরু করে।

তিনি বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপদসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘যমুনার পানি অস্বাভাবিক হারে বাড়লেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী দুই-এক দিন পানি বাড়তে পারে, তবে বন্যার কোনো আশঙ্কা নেই।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ২৪ ঘণ্টায় যমুনার পানি ৯৯ সেন্টিমিটার বৃদ্ধি

Update Time : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫