০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রংপুরে বগুড়া লেখক চক্রের বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন উপলক্ষে রংপুর বিভাগের কবি সাহিত্যিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রংপুর বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রংপুর শহরের সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। পরামর্শ সভার শুরুতেই আগামী ২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কবি সম্মেলনের কর্মসূচি উত্থাপন করা হয়। এরপর ছড়াকার এস এম খলিল বাবুর সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন ছড়াকার হাই হাফিজ, গীতিকার ও সংবাদিক রেজাউল করিম জীবন, কবি ও সংগঠক সাকিল মাসুদ, কবি তাপস মাহমুদ, দিনাজপুর থেকে আগত কবি ও সংগঠক লুৎফর রহমান, নীলফামারী থেকে আগত ছড়াকার রাজ্জাক দুলাল ও শাহীন স্বপন, পঞ্চগড় থেকে আগত কবি নুরুজ্জামান হালিম, গাইবান্ধা থেকে আগত কবি মানিক বাহার, কবি হাসান রোকন ও কবি কংকন সরকার, ঠাকুরগাঁও থেকে আগত কবি ফজলে ফিরোজ, লালমনিরহাট থেকে আগত ছড়াকার ইরশাদ জামিল ও কবি আব্দুস সালাম। পরামর্শ সভায় বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবি মাহাবুব টুটুল, কবি শাকিবুল শাকিল ও কবি মাহমুদ কাওছার। পরামর্শ সভায় বক্তারা বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রংপুরে বগুড়া লেখক চক্রের বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫