০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

নন্দীগ্রামে সিঁদ কেটে ২ কৃষকের ৫ টি গরু চুরি

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে আব্দুল জোব্বার (৬৫) ও আশরাফুল ইসলাম (৪২) নামের দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পোতাপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম ও তার চাচা আব্দুল জোব্বার একই বাড়িতে বসবাস করেন। তাদের গরুগুলো পাশাপাশি দুটি গোয়াল ঘরে রাখা ছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে গোয়াল ঘরে গরু দেখে এসে ঘুমিয়ে পরেন তারা। এরপর ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই।

একটি সংঘবদ্ধ চোরের দল সিঁদ কেটে ভেতরে ঢুকে আব্দুল জোব্বারের তিনটি এবং আশরাফুল ইসলামের দুইটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পাঁচটি গরুর অনুমানিক বাজার মুল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

কৃষক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিনের মত গরুগুলো গোয়ালে বেঁধে দরজায় তালা দিয়ে রাত একটার দিকে আবারও গরু দেখে ঘরে গিয়ে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে উঠে গিয়ে দেখি গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই। অনেক খোঁজাখুঁজির পরও গরুগুলোর কোন সন্ধান মেলেনি। তিনি বলেন, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

এবিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছে ভুক্তভোগীরা। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন, চুরির খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তিনি আরও বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে সিঁদ কেটে ২ কৃষকের ৫ টি গরু চুরি

Update Time : ০৬:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫