শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেরপুর পৌর শহরের জগন্নাথ পাড়ার প্রবীণ ব্যক্তি রমেন্দ্র নাথ বসাক (রাধু বসাক) ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাধু বসাকের মৃত্যু
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৭:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- ৫৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



























