০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আলভী গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুরে আলভী আমিন নামের এক সহপাঠি কর্তৃক ধর্ষণের শিকার হয়ে স্কুল ছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলভী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। বুধবার দুপুরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আলভী আমিন একই গ্রামের স্কুল ছাত্রীর সঙ্গে লেখাপড়া করে। গত ৩১ জানুয়ারি আলভীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে নোট বই দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করায় স্কুলছাত্রী অন্ত:সত্ত্বা হলে তাকে বিয়ের জন্য চাপ দেয়।

আলভী বিয়ে না করতে নানা তালবাহানা শুরু করলে আট মাস অতিবাহিত হয়ে যায়। বিষয়টি জানা জানি হলে গত মঙ্গলবার ধর্ষিতা নিজেই বাদি হয়ে আলভী আমিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালত থেকে মামলাটি শেরপুর থানায় রেকর্ডের নির্দেশ দেন।

মামলা রেকর্ডের পর এস আই সাইফ ও এস আই সিয়াম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই আসামি আলভী আমিনকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ধর্ষণ মামলায় আলভী আমিনকে রাতে গ্রেফতার করা হয়। আসামিকে বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আলভী গ্রেফতার

Update Time : ০৬:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫