শেরপুর ডেস্ক: শারদীয় শিল্প সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী মহার্ঘ এর প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহার্ঘ্ সম্পাদক সাংবাদিক দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. জয়নুল আবেদীন, সাপ্তাহিক তথ্য মালার সম্পাদক সুজিত বসাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ণ। শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ’এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শহর পূজা উদযাপন কমিটির সভাপতি শুভ কুন্ডু, পূজা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ।
এসময় শেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, সামিট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম লিপু, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মোজাফফর আলী, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, রাশেদুল হক, বাদশা আলম, লিমন হাসান, উত্তম সরকার, শফিকুল ইসলাম বাবলু, বিমান মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























