শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ইসলামী মূল্যবোধ ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ইসলামিক ফাউন্ডেশন এ লক্ষ্যে যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
আমরা যদি আমাদের ধর্মকে ঠিকভাবে জানি ও মানি তাহলে অন্যধর্মের লোকজনও আমাদের কাছে নিরাপদ। আর দেশে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসলামি ফাউন্ডেশন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তিনি শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামি ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান,শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শফিউজ্জামান।
ফিল্ড অফিসার শেরে আলম সরদারের সঞ্চালনায় আরো আরও বক্তব্য রাখেন মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা হেদায়েতুল্লাহ,মাওলানা জিয়াউর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























