১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বগুড়ায় পিকআপের ধাক্কায় মা–মেয়ের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় চার্জারচালিত মোটরসাইকেল (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সান্তাহার ইউপির ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার মিম (২৭) ও তাঁর দুই বছরের শিশু কন্যা নাজিফা আক্তার। আহত নাজিরার স্বামী স্থানীয় এক মসজিদের ইমাম রমজান আলী তোতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশুখাদ্য ভর্তি একটি পিকআপ বগুড়ার দিকে যাওয়ার পথে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা–মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের আবেদনে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় পিকআপের ধাক্কায় মা–মেয়ের মৃত্যু

Update Time : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫